ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ মাস পর ক’বর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের ম’র’দেহ উত্তোলন

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৩:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 35

জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে তাঁদের মরদেহ উত্তোলন করা হয়।

সকালে প্রথমে সেলিম খানের মরদেহ উত্তোলন করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর ছেলে শান্ত খানের মরদেহও কবর থেকে তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর বুধবার আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলন করা হয়েছে।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তাঁর ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ছিল। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজস্ব ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান নিহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। ওই মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

 ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

২৬ মাস পর ক’বর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের ম’র’দেহ উত্তোলন

আপডেট : ০৩:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬