চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মণিগাঁও গ্রামের ১৫ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক তানভীর শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে হাজীগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হয়। তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ ওমর ফারুক তানভীর, তার বাবার নাম মো. শাহজান এবং মায়ের নাম শিরিন আক্তার। সে মাজগুনজ মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছে।
কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তাঁর চাচা মো. মোবারক হোসেন ০১৮৩১-৮২০৩৮১, তানভীরের সন্ধান পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটি শেয়ার বা সামান্য তথ্যও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করতে পারে।



















