বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন যুবদলের আয়োজনে দেবকরা বাজার বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম, বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম খলিল,
ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন
ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফয়েজ আহমেদ।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন,
ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন
চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম মজুমদার, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
প্রস্তুতি সভায় বক্তারা বলেন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, এমপি। এ প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয়তাবাদী যুবদলের সর্ববৃহৎ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কল্পে সকলে উপস্থিতি হওয়ার একান্ত কামনা করছেন অতিথিবৃন্দ।



















