ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভায় অনুষ্ঠিত সাংগঠনিক কার্যক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও কার্যক্রম পর্যালোচনা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বার্ষিক ফ্যামিলি ট্যুর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপ-কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ ও মীর হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান, হানিফ মিয়াজিসহ অন্যরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নবগঠিত উপ-কমিটিগুলোকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হা’মলায় গুরুতর আহ’ত শুকুর আলমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভায় অনুষ্ঠিত সাংগঠনিক কার্যক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

আপডেট : ০৯:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬