ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হা’মলায় গুরুতর আহ’ত শুকুর আলমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত রাজমিস্ত্রি শুকুর আলমের পাশে দাঁড়িয়েছেন ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আরিফুর রহমান। অসুস্থ এই যুবকের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য নতুন করে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি। একই সঙ্গে অসহায় পরিবারটির পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে শুকুর আলমকে দেখতে যান আরিফুর রহমান। এ সময় তিনি আহত যুবকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা শোনেন। পরে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহায়তা তুলে দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাহার পাটওয়ারী, মো. মোস্তফা কামাল পাটওয়ারী, মো. ইউছুফ পাটওয়ারী, মো. শামীম মিয়াজী, মো. জাকির হোসেন মেম্বার, মো. মাসুদুর রহমান মিয়াজী, ওড়পুর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ মিয়াজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়,২৫ বছর বয়সী শুকুর আলম ভাটরা গ্রামের মজুমদার বাড়ির জামাল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও বর্তমানে তিনি অচেতন অবস্থায় বিছানায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন পরিস্থিতিতে চিকিৎসার ব্যয়ভার বহন ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা। যে যুবক নিজের শ্রমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন,তাঁর অসুস্থতায় এখন পুরো পরিবারকে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।
শুকুর আলমের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী,হামলার পর থেকেই তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান। এবার সরাসরি বাড়িতে গিয়ে অসুস্থ যুবকের খোঁজ নেওয়ার পাশাপাশি নতুন করে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তাঁদের সাহস জোগানোর চেষ্টা করেন আরিফুর রহমান। তাঁর এ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন শুকুর আলমের স্বজনরা।
এদিকে শুকুর আলমের শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক সংকট নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ রয়েছে। স্বজনরা আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও সবার সহযোগিতায় তিনি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
শুকুর আলমের পরিবারের সদস্যরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিত্তশালীদের সহযোগিতাও কামনা করেছেন।
মানবিক সহায়তার মাধ্যমে অসুস্থ যুবক ও তাঁর বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। তবে শুকুর আলমের শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হা’মলায় গুরুতর আহ’ত শুকুর আলমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের হা’মলায় গুরুতর আহ’ত শুকুর আলমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান

আপডেট : ০৯:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬