ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • 145

শনিবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হল সৌদি আরবে। হত্যা, একাধিক ঘৃণ্য অপরাধ এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমন ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সৌদি আরবের আধুনিক ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর। এর আগে ১৯৮০ সালে মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে মুণ্ডচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।  সৌদি প্রেস এজেন্সির তরফে শনিবার এই মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানানো হয়েছে। নিষ্পাপ পুরুষ, নারী ও শিশুর হত্যাকারী থেকে শুরু করে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত এমন ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে আল কায়দা, আইএস এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। সরকারি সংবাদসংস্থা সূত্রে খবর, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদির নাগরিক। অন্য সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি আরব যে কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে তারও ইঙ্গিত পাওয়া গিয়েছে এদিন। উল্লেখ্য, ২০১৬ সালে সৌদিতে একসঙ্গে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সে বছরের জানুয়ারিতে একসঙ্গে ৪৭ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তার পর থেকে একসঙ্গে এত বেশি মানুষের প্রাণ কাড়ার নজির নেই। ২০১৯ সালে ৩৭ জন সৌদি নাগরিকের মুণ্ডচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অতিমারির সময় থেকে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিমাণও কমে গিয়েছিল। কিন্তু শনিবার তৈরি হল নয়া নজির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে

আপডেট : ০৬:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২