ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে সেই দুই শিশুকে হত্যা করেন মা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • 153

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে তাদের মা। এ ঘটনায় শিশুর মা লিমা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজশে সে এ হত্যাকাণ্ড ঘটায়। এরপর নাপা সিরাপে বিষক্রিয়ার অপপ্রচার চালান। বৃহস্পতিবার (১৭ মার্চ) ওই দুই শিশুর মা লিমা বেগমকে গ্রেফতারের পর পুলিশের কাছে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পুলিশের আরেকটি সূত্র জানায়, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সাথে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়।

সূত্রটি জানায়, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করে। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত করতে থাকে।

উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে সেই দুই শিশুকে হত্যা করেন মা

আপডেট : ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২