ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক চারলেনে উন্নিত করার লক্ষে সার্ভে চলছে | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • 158
  1. জহিরুল ইসলাম জয় :
    দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আরো গতিশীল করার লক্ষে হাজীগঞ্জ রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরে ফোরলেনে রুপান্তরের লক্ষে সড়ক ও জনপদের তালিকাভুক্ত  ঢাকার নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং সার্ভে কাজ চালিয়ে যাচ্ছেন।

    সরেজমিনে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের চাঁদপুর- অংশের ১০ কিলোমিটার সড়কে দুই ভাগে ১২ জন অডিট কাজে নিয়োজিত রয়েছে। সড়কের গতিপথ, সড়কের দুই পাশের দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ডিজিটাল মিশিনে সার্ভে করছেন নিয়োজিত কর্মকর্তরা। ১০ কিলোমিটার কাজ শেষ করতে তাদের সময় লাগবে প্রায় দুই সপ্তাহ।

    ১৯৯৬ সালে হাজীগঞ্জ -রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক বাস্তবায়নের পর থেকে দেশের দক্ষিন উত্তর অঞ্চলের যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আর এতে করে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ যানবাহন চলাচলে যানজট বেড়ে যায়। বাইপাস সড়ক হিসাবে পরিচিতি লাভ করায় নিরাপদ যানবাহনের কথা চিন্তা করে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ  চার লেনে রূপান্তর করার লক্ষে সরকারের  কাছে প্রস্তাবনা পাঠায়।

    সড়কে কর্মরত সার্ভেয়ার প্রধান আলমগীর হোসেন বলেন, হাজীগঞ্জ রামগঞ্জ ২০ কিলোমিটার সড়ক ফোরলেনে রূপান্তরকরণ হবে। সেই লক্ষে আমরা ঢাকা নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং  সার্ভে কাজ করে আসছি। আমরা সার্ভের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর তা পরবর্তীতে সরকার জমি অধিগ্রহণসহ বাকি কাজ বাস্তবায়ন করবে।

    হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক চারলেনে উন্নতি হবে এবং এর সার্ভে কাজ দেখে  স্থানীয়দের মধ্যে যেন উৎসবের আমেজ দেখা দিয়েছে।সকলের ধারনা এই সড়ক চার লেনে উন্নীত হলে দক্ষিন অঞ্চলের মানুষ  নিরাপদে সড়ক পথে যাতায়াত করতে পারবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক চারলেনে উন্নিত করার লক্ষে সার্ভে চলছে | Rknews71

আপডেট : ০৫:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২