ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ট্রাক চাপায় গুরুতর আহত শিশুর মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • 200

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জের বাকিলায় ট্রাক চাপায় গুরুতর আহত শিশু আল নোমান (৭) মারা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের কুয়েত প্রবাসী শহীদুল ইসলামের ছেলে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে খালার সাথে রাস্তা পার হতে গিয়ে আল নোমান একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।

জানা গেছে, শিশু আল নোমান নানার বাড়ি বাকিলা পাটওয়ারী বাড়ি থেকে তার খালা হীরার সাথে অপর এক খালা পান্নার বাড়ি যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার ভোর ৫টায় শিশুটি মারা যায়।

খবর পেয়ে শিশুর বাবা কুয়েত থেকে শুক্রবার দুপুরে দেশে আসেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আল নোমানের মরদেহ নিয়ে প্রথমে নানার বাড়ি বাকিলায় এবং পরে নিজ বাড়ি বেলঘর যান। এদিন সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়

এদিকে মারা যাওয়া শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, দূর্ঘটনাকে ভাগ্যে হিসাবে মেনে নিয়েছেন তারা। তাই, ঘাতক ট্রাক বা চালকের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই এবং তারা আইনি কোনো ব্যবস্থাও নেন নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ট্রাক চাপায় গুরুতর আহত শিশুর মৃত্যু – Rknews71

আপডেট : ০৫:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২