ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর হামলা ! থানায় অভিযোগ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 207
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন এর কাশারা  গ্রামের মনিরুদ্দীন মিজি বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে শাহীবাজার আল মদিনা ইঞ্জিনিয়ারিং ও মেট্রো এর প্রতিষ্ঠাতা মোঃ সাদ্দাম হোসেন (দেনু) ব্যবসায়ী’র উপর হামলা করে  আব্দুস ছামাদ মিজি (ছমিদ)৫০,ছালেয়া বেগম (৪০),লিমা আক্তার (২২), নুরুল হুদা মিজি(৪০), আনোয়ার হোসেন (৪০)।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন দেনু বলেন, প্রতিদিনের ন্যায় আমি দুপুরবেলায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় দেখতে পাই আমার পৈতৃক সম্পত্তির মধ্যে ছামাদ গংরা বাঁশ দিয়ে বেড়া দেয় আমি আমার সম্পত্তিতে বেড়া দেওয়ার ব্যাপারে কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপরে কিল ঘুষি ও লাঠি দিয়ে  আক্রমণ চালায় এক পর্যায়ে ছামাদ মিজি দেশীয় ছেনি-দা দিয়ে আমাকে কোপ দিলে আমি আত্মরক্ষার্থে বাগানের দিকে দৌড় দিলে ঐ কোপ গিয়ে গাছে পড়ে। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে যাই ।আমার ডাক চিৎকারে সবাই দৌড়ে এসে আমাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে আমি চিকিৎসা হই। এ ব্যাপারে থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এর আগেও বিবাদীগণ আমার উপর বিভিন্নভাবে আক্রমণ চালিয়েছে আমি ভয়ে তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছি। বর্তমানে  কাশারা  মৌজার সি এস ২৮ ও বি এস ১৯৮ ও খারিজ ১০৩৯/১৯/২০ খতিয়ানের অন্তরে সিএস ৬২৬ ও বিএস ৩৩৬ দাগের অন্ধরে মোট ২৩ শতক বাড়ির সম্পত্তি নিয়ে বিবাদীগণের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে। বিবাদীরা নিজেরা বাদী হয়ে আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কয়েক বছর মামলা চলার পর কিছুদিন আগে সেই মামলার রায় আমাদের পক্ষে আসে এরপর থেকেই তারা আমার উপর আরো বেশি ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে জানে মেরে ফেলার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাজহারুল ইসলাম আকরামের সাথে কথা হলে তিনি জানান তাদের দুই পক্ষের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছে ।রবিবারের যে ঘটনা ঘটেছে তা আমাকে সাদ্দাম হোসেন দেনু জানিয়েছে এবং যেই সেনি দা দিয়ে ধনুকে কোপ দেওয়ার চেষ্টা করেছে তা আমি জব্দ করে আমার জিম্বায় রেখেছি। যেহেতু থানায় অভিযোগ দেওয়া হয়েছে এখন তাহা আইনগতভাবেই সমাধান হবে।
এব্যাপারে  ছামাদ গংদের সাথে আলাপ করার চেষ্টা করে তাদের পাওয়া যায় নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই কুদ্দুস মিয়া বলেন সাদ্দাম হোসেন দেনুর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি এবং  সরযমিনে গিয়ে তদন্ত করে আসছি সম্পত্তিগত বিষয় নিয়ে তাদের ঝগড়া ঝাটি হয়েছে তবে যেই  চেনি-দা দিয়ে বাদিকে কোপ দেওয়ার কথা বলছে তা সত্য নয়  তবে দাও নিয়ে দুই পক্ষের মধ্যেই কাড়া কাড়ি হয়েছে। বিষয়টি নিয়ে ওসি স্যারের সাথে কথা বলে বাকি ব্যবস্থা নেব।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর হামলা ! থানায় অভিযোগ – Rknews71

আপডেট : ০১:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২