মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে মো. শরীফ (৩৫), মো. শিপন (৩৮) ও জানেআলম (৩৫) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মুড়ির মেইল সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. শরীফ ও মো. শিপনকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
একই দিন রাতে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারের মাদ্দাহ খাঁ মসজিদ গেইট সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. জানেআলমকে গ্রেফতার করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




















