ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের টিকিট পেল মেক্সিকো-যুক্তরাষ্ট্র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • 171

বিশ্বকাপ বাছাইয়ে এল সালভাদোকে ২-০ গোলে হারিয়ে কনকাকাফ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে মেক্সিকো। একই দিনে আরেক ম্যাচে কোস্টারিকার কাছে ২-০ গোলে হারের পরও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকেট কেটেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামে কনকাকাফের দলগুলো। এদিন ৪টি ম্যাচ হয়েছে।

কনকাকাফ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই ৩৬ বছর পর তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের ম্যাচে তারা পানামার কাছে ১-০ গোলে হারলেও তাতে প্রভাব পড়েনি। ১৪ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই কানাডা বাছাইপর্ব শেষ করেছে। সমান ম্যাচে মেক্সিকোর পয়েন্টও ২৮। গোল ব্যবধানের কারণে বাছাইপর্বে তারা দ্বিতীয় স্থানে থাকল।

১৪ ম্যাচে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২৫। তাদের হারিয়ে দেয়া কোস্টারিকা সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা সরাসরি বিশ্বকাপে যেতে পারেনি। তবে টেবিলের চারে থাকায় প্লে-অফ খেলা নিশ্চিত করেছে কোস্টারিকা। প্লে-অফ ম্যাচে দলটির প্রতিপক্ষ হবে ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড।এর আগে সলোমন আইসল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ড প্লে-অফে খেলা নিশ্চিত করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কাতার বিশ্বকাপের টিকিট পেল মেক্সিকো-যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২