ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে শীঘ্রই ফয়সালা হবে |Rknews71 ‘

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • 142

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুতই ফয়সালা হবে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী এ কথা জানান।

আনিসুল হক বলেন, রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি (পিটার) বলেছেন, এটা একটা বার্নিং ইস্যু, এ ইস্যুগুলো দ্রুত ফয়সালা করা উচিত।

এ বিষয়ে সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক, সেটা তিনি (পিটার) চান না। এ ব্যাপারে কিছু মডালিটির আলাপ হয়েছে। সেই মডালিটি অনুযায়ী আমরা এগিয়ে যাব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি।

আইনমন্ত্রী বলেন, পিটার আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানতে চেয়েছেন। এ বিষয়ে তাকে বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনও বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এটা করা হয়েছে সাইবার সিকিউরিটি রক্ষার জন্য।

এ ছাড়াও ঢাকায় একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমি (আইনমন্ত্রী) বলেছি আদালত এ মামলাটি গুরুত্বের সঙ্গে বিচার কার্য পরিচালনা করছে। তবে মার্কিন রাষ্ট্রদূত তাদের একজন আইনজীবী নিয়োগের কথা বলেছেন। সেই রকম একটা পারমিশন হয়তো চাইবেন। আমি বলেছি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে শীঘ্রই ফয়সালা হবে |Rknews71 ‘

আপডেট : ০৬:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২