ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে ১৯ মাস বয়সি শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • 51
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. রায়হান নামের ১৯ মাস বয়সি এক শিশু মারা গেছে। বুধবার (১০ মে) বিকালে উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ুমের ছেলে।
জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ির ওঠানে অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো শিশু মো. রায়হান। খেলাধূলার এক পর্যায়ে শিশুটিকে বেশ কিছুক্ষন দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। পরে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু মো. রায়হানকে মৃত ঘোষণা করেন। এ দিকে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই মো. রায়হান নামের শিশুটি মারা গেছে। এসময় তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পানিতে ডুবে ১৯ মাস বয়সি শিশুর মৃত্যু

আপডেট : ১২:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩