শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।।চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তালনের অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১১ মে বিকালে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের দৌয়ালিয়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।জানা গেছে,অবৈধভাবে পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তালনের অপরাধে ড্রেজার মালিক মীর হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক উপস্থিত জনতাকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার লোকজন উপস্থিত ছিলেন।




















