ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তালন করায় ড্রেজার মেশিন ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • 65

শাখাওয়াত হোসেন শামীম:

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।।চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তালনের অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১১ মে বিকালে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের দৌয়ালিয়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।জানা গেছে,অবৈধভাবে পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তালনের অপরাধে ড্রেজার মালিক মীর হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক উপস্থিত জনতাকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

One attachment • Scanned by Gmail

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তালন করায় ড্রেজার মেশিন ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৯:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩