ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • 66
হাজীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. আ. মালেক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. আ. মালেক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের পাকাতোলা এলাকার নজরুল ইসলাম বিসুর ছেলে। এদিন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় ওই এলাকার হাজী আঃ রশিদ ফার্নিচার হাউজ এর সামনে সন্দেহভাজন মো. আ. মালেককে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ এবং তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের পশ্চিম বড়কুল ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম ভূঁইয়া

হাজীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ০৫:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩