ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ইকোনো বাসের সুপারভাইজার খুনের আসামি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • 130

অবশেষে লক্ষ্মীপুরে ইকোনো বাসের মধ্যে সুপারভাইজার খুনের রহস্য উদঘাটন ও আটক করা হলো ঘাতক হেলপার কে

জানা  গেছে চাকরির প্রথম দিন পারিশ্রমিক না দেওয়ায় রিয়াদ হোসেন নামে বাসের সুপারভাইজারকে খুন করেন শিক্ষানবিশ হেলপার ইউসুফ। গত ৯ এপ্রিল ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী ইকোনো সার্ভিসের বাস লক্ষ্মীপুর পৌঁছানোর পর বাসের মধ্যে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ এপ্রিল) সিআইডির এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এসব কথা বলেন।

এ ঘটনায় ভিকটিম রিয়াদ হোসেন লিটনের স্ত্রী হালিমা আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলার ছায়া তদন্ত করে ইউসুফকে গ্রেফতার করে সিআইডি।

মুক্তা ধর জানান, ইউসুফের এক প্রতিবেশীর সহযোগিতায় ইকোনো বাসের চালক নাহিদ তাকে প্রতিদিন ৪০০ টাকা পারিশ্রমিকে কাজ দেন। প্রথম দিন কাজ করার পর লিটন ইউসুফকে বেতন না দিয়ে কিছুদিন ট্রেইনি হিসেবে কাজ করার পর টাকা দেবেন বলে জানান। এতে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে বাসে থাকা লোহা দিয়ে লিটনকে পিটিয়ে হত্যা করে ইউসুফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

লক্ষ্মীপুরে ইকোনো বাসের সুপারভাইজার খুনের আসামি আটক

আপডেট : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২