ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • 44
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাব মাটি উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্য ও তার ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

তিনি জানান, দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের চারআনি গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাব মাটি উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে ইউপি সদস্য আউয়াল ও তার ভাই কাউসারকে ৫০ হাজার জরিমানা করা হয়।

এছাড়া মাটি উত্তোলনের জন্য ব্যবহৃত ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া,হাজীগঞ্জ থানার  এস আই গোপিনাথ সঙ্গী ও ফোর্স।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

আপডেট : ১০:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩