মরহুম মৌলভী আমিনুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ও রাজাপুর প্রগতি সংসদের তত্ত্বাবধানে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৪ আগষ্ট ( শুক্রবার) উপজেলার ৩ নং কালচোঁ উওর ইউনিয়নের খিলপাড়া রাজাপুর বাজারের অবস্থিত প্রগতি সংসদের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর প্রগতি সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোঃ আব্দুর রাজ্জাক মজুমদার । এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী আকবর প্রধানিয়া ।
এ সময় অনুষ্ঠানের সবার মাঝে মরহুম মৌলভী আমিনুল ইসলাম ফাউন্ডেশন ও প্রগতি সংসদের বিভিন্ন সময়ের সামাজিক কর্মকান্ডগুলো তুলে ধরেন রাজাপুর প্রগতি সংসদের ক্রীড়া সম্পাদক মামুন হোসেন সাগর।
আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে রোপনকৃত গাছগুলোকে গ্রামের সবাই যেনো সঠিক ভাবে পরিচর্যা করে সেই বিষয়ে সবাইকে সচেতন করেন।
আলোচনা সভা শেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শামসুল জোহা কনক।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আবিদ রাজা বেপারী, মিজান খান এবং রাজাপুর প্রগতি সংসদের সদস্য, নজরুল ইসলাম রনি, জাকির হোসেন সহ এলাকর গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ যে, মরহুম মৌলভী আমিনুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ানে রাজাপুর প্রগতি সংসদের তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে রাজাপুর, খিলপাড়া, বানিয়াছো এই তিনটি গ্রামে ১৩ প্রজাতির ফুল ফল ও ঔষধি গাছসহ ১১শ গাছের চারা রোপন করা হবে।




















