ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর ইকরামের মৃতদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • 50
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর ইকরাম হোসেন (০৭) এর মৃতদেহ নানার বাড়ীর খাল থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাকৈরতলা ভূঁইয়া বাড়ীর দক্ষিণ পাশের খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
সে পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের জমাদ্দার বাড়ী’র আলম হোসেনে’র ছেলে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গেলো একমাস আগে শিশুর মা ইয়াসমিন আক্তারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে ইকরাম। বুধবার দুপুরে পরিবারের অগোচরে সে নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর মিলল তার নিথর দেহ।পরিবারে চলছে শোকের মাতম।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর ইকরামের মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৬:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩