ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাইতে গিয়ে চড়থাপ্পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু !

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • 118

পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে দোকানমালিকের ভাইয়ের চড়থাপ্পড়ে ধন মিয়া নামে ৫৫ বছরের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে  নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধন মিয়া একই উপজেলার বাঁশগাড়ির বটতলীকান্দি গ্রামের আবদুস সামাদ মিয়ার ছেলে। তিনি বিভিন্ন মৌসুমি ফলের পাইকারি ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নিজ গ্রামের লিটন মিয়ার দোকানে খেজুর বিক্রির পাওনা টাকা আনতে যান ধন মিয়া। এ সময় দোকানে লিটনকে না পেয়ে তার ভাই হারুন মিয়া ও দোকানের কর্মচারী মাইন উদ্দিনের সঙ্গে ধন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে চড়থাপ্পড় মারতে শুরু করেন হারুন মিয়া। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন ধন মিয়াকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ আলী জানান, চড় দেওয়ার পর ওই ব্যক্তি খুব সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পাওনা টাকা চাইতে গিয়ে চড়থাপ্পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু !

আপডেট : ০৩:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২