ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অস্ত্র ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • 109

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, ২টি সিগন্যাল মর্টারসেল ফায়ারসহ নুর নবী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নরনবী একই এলাকার মোহাম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মান্দারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময়ে ওই এলাকার অস্ত্র ব্যবসায়ী নুর নবীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, ২টি সিগন্যাল মর্টারসেল ফায়ার, বিয়ার উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত নুর নবী একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২