ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অসহায়দের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার সামগ্রী বিতরণ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • 120
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের পক্ষে এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। হাজীগঞ্জ থানার আয়োজনে শনিবার সকালে পুলিশ সুপারের পক্ষে উপজেলার শতাধিক পরিবাবের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ দিন থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আপনাদের (অসহায়) সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে,  নেওয়ার লক্ষ্যে পুলিশ সুপারের এই কার্যক্রম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতায় ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য অফিসারবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে অসহায়দের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার সামগ্রী বিতরণ | Rknews71

আপডেট : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২