ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 44
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে পুস্পস্তবক অর্পন করে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তীর নেতৃত্বে এ দিন সকালে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এরপর কলেজের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী অধ্যাপক মাছুমা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী, সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন লিটন, মো. মোস্তাফিজুর রহমান, এসএম লিয়াকত হোসেন, মতিয়া মাহবুবা আক্তার, সায়লা নাজনীন, মো. তাজুল ইসলাম, মো. রাশেদুল হাসান, দিগন্ত ত্রিপুরা প্রমুখ।
বক্তব্য শেষে মহান স্বাধীনতা সংগ্রাম ও ৭৫’র ১৫ আগষ্ট নিহত সকল শহীদের মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ। বক্তব্য শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মরিয়ম আক্তার ও গীতা থেকে পাঠ করেন পূজা রানী। এরপর উপস্থিতির সমবেত কন্ঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় সহকারী অধ্যাপক কাজী নাছির উদ্দিনসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪