ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যাত্রীছাউনি দখল করে দোকান নির্মাণ করলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ভাগিনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 58

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা পরিষদের যাত্রীছাউনি দখল করে শাটার লাগিয়ে দোকান নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

জানা গেছে,হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে জেলা পরিষদ যাত্রীদের সুবিধার্থে যাত্রীছাউনি নির্মাণ করে। ছাউনিতে রোদ-ঝড়-বৃষ্টিতে মানুষ আশ্রয় নিতেন। এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা এখানে বিশ্রাম নিতেন।

হঠাৎ করে (১৯ এপ্রিল) শুক্রবার যাত্রী ছাউনির দু’টি নতুন শাটার লাগিয়ে এটি দখল করে দোকান নির্মাণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারীর ভাগিনা সোহাগ পাটওয়ারীর নির্দেশে যাত্রী ছাউনিটি দখল করে শাটার লাগিয়ে দোকান নির্মাণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারীর ভাগিনা সোহাগ পাটওয়ারীর মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়ে জেলা পরিষদের অফিসের সাথে যোগাযোগ করেন,আমি এ বিষয়ে কথা বলতে পারবো না ।

এ বিষয়ে জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বিল্লাল হোসেন জানান,যাত্রী ছাউনিতে শাটার লাগানো খবর শুনে আমি শুক্রবার বিকেলে বাকিলা বাজারে গিয়ে সত্যতা পাই। এটি কে বা কাহারা করেছে খবর নিচ্ছি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মনোয়ার হোসেন মুঠোফোনে জানান,যাত্রী ছাউনিতে দোকান করার সুযোগ নেই। সম্প্রতি আমরা যাত্রী চাউনি মেরামত করার উদ্যোগ নিয়েছি। কেউ যাত্রী ছাউনি দখলে নিলে তা ভেঙ্গে আমরা মেরামত করবো।

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী বলেন,যাত্রীছাউনিটি কে বা কারা দখল করেছে বলে আমি শুনেছি। সেখানে যাবো এবং তাৎক্ষণিক যাত্রীছাউনিটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি আরো জানান,যারা এসব অপরাধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যাত্রীছাউনি দখল করে দোকান নির্মাণ করলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ভাগিনা

আপডেট : ০৮:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪