ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষ: নিহত ১,আহত ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 40
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলায় দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দু’জন। প্রথমে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জে দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষ: নিহত ১,আহত ২

আপডেট : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪