চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮, এবং ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল ও কলেজ মাঠে এই সম্মেলন আয়োজিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মহিউদ্দিন মাইনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলা মীর হোসাইন।
পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান), পৌর আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, পৌর নায়েবে আমীর হাফেজ মাওলা কবির হোসাইন, পৌর সেক্রেটারি মাওলা সফিকুর রহমান মজুমদার, এবং সহকারী সেক্রেটারি রবিউল হোসেন।
সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


















