ফরিদগঞ্জের ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প, ফেইজ-॥ মাইগ্রেন্টস রাইটস প্রোটেকশন কমিটি (এমআরপিসি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ অক্টোবর বিকালে সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, প্রবাশ ফেরত, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তি ও জনপ্রতিনিধিসহ মোট ১২ জনকে নিয়ে এসভা গঠন ও আয়োজন হয়।
সভায় সিসিডিএ সোশ্যাল মোবিলাইজার এনামুল হাছান এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান এর পরিচালনায় গঠন বিষয় সভায় উপস্থিত ছিলেন পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরজ আলম, সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সাংবাদিক আমান উল্লাহ খান ফারাবী, ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সেক্রেটারী শাহীন মোল্লা, সংরক্ষিত ইউপি সদস্য রওশন আরা, ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম পাখি, ব্যবসায়ী মো. শরিফ হোসেন, মিলন ভূঁইয়া, ছাত্র দলের সম্পাদক রাশেদ, জসিম, সহকারি শিক্ষক রেয়াজুল ইসলাম, অফিস সহকারি তাজুল ইসলাম।
সভায় প্রথমে সিসিডিএ বিষয়ে জানান ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিসিডিএ উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান, তিনি এসময় সিসিডিএ গঠন বিষয়ক সভায় প্রবাসীদের হয়রানি, প্রবাসে যাওয়ার প্রস্তুতি, হয়রানির শিকার হলে পরবর্তী পদক্ষেপ, প্রবাসীদের আইনি সহায়তা, রেমিটেন্স বিষয়েসহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় তিনি আরো বলেন, আদামের এসকল সেবামূলক কার্যক্রমে ব্যবস্থাপনায় রয়েছেন, সুইজারল্যান্ড ভিত্তিক এনজিও, PROTTYASHI, OKUP, CCDA, BNWLA, হেলভেটাসসহ এসকল এনজিও প্রতিষ্ঠান। এসকল প্রতিষ্ঠান বিনা সার্থে এসেবামূলক কাজ করে যাবেন, সেবা নিতে গিয়ে কেউ কোন বিনিময় আদান প্রধান করবেন না। করার কোন প্রয়োজনিয়তা হবে না।
পরে সকলের উপস্থিতিতে প্রস্তাব সমর্থনের নিয়ে একটি কমিটি গঠন করেনন, কমিটির সভাপতি হিসেবে পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরজ আলমকে সহ-সভাপতি সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমকে এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারী শাহীন মোল্লাকে সাধারণ সম্পাদক করে মোট ১২ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
একমিটির মেয়াদ চার বছর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।


















