বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মোঃ সলিম উল্যাহকে টিম প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর, রবিবার রাতে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান ড. মোঃ সলিম উল্যাহ ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চাঁদপুরের হাইমচর উপজেলার এই কৃতি সন্তান একজন সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ হিসেবে খ্যাত। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ওলামা দল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ড. সলিম উল্যাহ বর্তমানে মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আল্লামা নুরুজ্জামান জিয়াউন্নিসা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক হিসেবেও নিয়োজিত আছেন।


















