ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 31
গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার-৩ ও এ্যাপেন্ডিক্স-৭ এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
আজ সোমবার (২৮অক্টোবর) ব্রিগেডিয়ার জেনারেল মিজান, ডিজি, বিএনসিসি ও লেঃ কর্ণেল কাদের রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
তিনি ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি-কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর হিসেবে কর্মরত। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন।
উল্লেখ্য যে, প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলাধীন গোলবাহার গ্রামের খান পরিবারের গর্ব ও উত্তরসূরী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ 

আপডেট : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪