ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইঁদুর নিধন ও কৃষকদের বীজ ও নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 29

হাজীগঞ্জে ইঁদুর নিধন অভিযান এবং উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই প্রতিপাদ্যে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) সকালে ইঁদুর নিধন অভিযান ও উপজেলার ১৯৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ দিন সকালে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। প্রণোদনার আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বসতবাড়িতে বিভিন্ন জাতের শীতকালীন উফশী ও হাইব্রিড শাকসবজির বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

কৃষি কর্মকর্তা দিলরুবা খানমের সভাপতিত্বে ইঁদুর নিধনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষতিকারক দিক তুলে প্রতিটি ব্লকে জনসচেতনা বৃদ্ধি এবং ইঁদুর নিধনে জনসাধারণকে উদ্বুদ্ধ করার আহবান জানানো হয়। এসময় বলা হয়, এক জোড়া প্রাপ্ত বয়স্ক ইঁদুর বছরে তিন হাজার বাচ্চা জন্ম দিতে পারে। এই ইঁদুরের কারণে গড়ে ৫’শ কোটি টাকারও বেশি ফসলের ক্ষতি এবং ইঁদুর প্লেগ, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগসহ ৬০ প্রকার রোগের জীবাণু বহন করে।

এরপর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রণোদনার আওতায় উপজেলার ১ হাজার ৯৬০ জনকে বিনামূল্যে বীজ ও চারা রোপনের জন্য ১ হাজার টাকা নগদ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়াও উফশী শাকসবজী কর্মসূচীর ক্ষেত্রে আটটি ফসলের মোট ১ হাজার ২৩০ গ্রাম বীজ এবং হাইব্রিড শাকসবজি কর্মসূচির ক্ষেত্রে আটটি ফসলের ৪০ গ্রাম বীজ পাবে কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন পাটওয়ারী, মো. শাহাদাত হোসেন, সন্তোষ কুমার সরকার, মো. আহসানুজ্জামান, চন্দন কুমার দাস, মো. শাহপরান খান, মো. আবুল বাসার ও মো. ইমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জে ইঁদুর নিধন ও কৃষকদের বীজ ও নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০৮:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪