ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের গল্লাক আর্দশ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • 50
ফরিদগঞ্জের গল্লাক আর্দশ ডিগ্রি কলেজের এডহক কমিটি অবৈধ উপায়ে হয়েছে দাবি করে ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে রোববার (১৭ নভেম্বর) সকালে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই কুলুষ মুক্ত একটি কমিটি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যেই কমিটি অনুমোদন দিয়েছে তা মোটেই গ্রহণ যোগ্য নয়। কারণ এই কমিটিতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর খাজে আহমেদ মজুমদারের নাম সংযুক্ত করার মাধ্যমে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তড়িঘড়ি করে পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয় খাজে আহমেদ মজুমদারের নাম পরিবর্তন করা হয়, তবে এখনো ওই কমিটিতে খাজে আহমেদের নাম সাধারণ সদস্য হিসেবে রয়েছে। আমরা এই অবৈধ কমিটি মানি না। অবিলম্বে এই কমিটি বাতিল পূর্বক ফরিদগঞ্জের পূর্বাঞ্চল বাসীর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এবং প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা. আবুল কালাম আজাদকে সভাপতি করার দাবি জানাই। এর অন্যথা হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, অভিভাবক ও বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল মন্ডল, যুবদলের যুগ্মআহ্বায়ক হেলাল মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়েজ মিজি ও শিক্ষার্থী মেহেদী হাসান, স্থানীয় বাসিন্দা সৈকত ভূঁইয়াসহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়এলাকাবাসী বক্তব্য রাখেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের গল্লাক আর্দশ ডিগ্রি কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪