নারায়ণগঞ্জ-ঢাকা লিঙ্ক রোডের চাঁনমারি আর্মি মার্কেট মাজার ও রাইফেল ক্লাবের সামনের সড়কের বেহাল দশা থেকে পরিত্রাণ পাচ্ছে যাত্রীরা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর ঐকান্তিক সহযোগিতায় এ সড়কের দুটি স্থানে ইট বালু দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে তুলে।
মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জেলা প্রশাসক কার্যালয়ের আর্থিক সহায়তায় এ কাজ বাস্তবায়ন করা হয় বলে জানান সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
দীর্ঘদিন সড়কটি মেরামত না হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটি সংস্কার হওয়ায় এখন দুর্ভোগ কমবে।
এ লিঙ্ক রোড দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় মানুষ যাতায়াত করে থাকেন। দূর পাল্লার যানবাহন ও মালবাহী গাড়ি চলাচল করে। নারায়ণগঞ্জের আশপাশের জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য আসেন এ জেলায়। গর্ভবতী নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার কয়েক লক্ষ মানুষের যাতায়াত এ সড়ক দিয়ে।
এ সড়ক সংস্কার করায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পথচারীরা। জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, প্রতিদিন বাসা থেকে বের হয়ে ভোগান্তিতে পড়তে হয়। উন্নয়ন কাজে রাস্তা চলাচল অযোগ্য হওয়ায় কি পরিমাণ কষ্ট করতে হয়, তা বলার ভাষা রাখে না। গন্তব্যে যেতে সময় বেশি লাগছে। এ সড়ক সংস্কার করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।


























