ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • 45

চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১১ হাজার ৮শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, কচুয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম ও ওসমান গনিসহ আরো অনেকে।  আলোচনা শেষে ৯ হাজার ৫শত জন কৃষক প্রতি ৫কেজি বোরো উফসী ধানের বীজ ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার ও ২৩শত জন কৃষক প্রতি ২কেজি হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ,কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট : ০২:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪