ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটি দ্বন্দ্বে ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • 47
বেশ কয়েকদিন ধরে ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ একপক্ষ নির্বাচিত এডহক কমিটির প্রতি অনাস্থা এনে কলেজে তালা মেরে দেয়। এতে করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা এবং থমথমে হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস ও এলাকার পরিবেশ। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তালা খুলে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গেইটে তালা মেরে দেওয়া পক্ষের ক্ষোভ এখনও কমেনি। তারই রেশ ধরে বুধবার (২০ নভেম্বর) অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ এ প্রতিনিধিকে বলেন, আমাদের এখানে মেয়ে শিক্ষার্থী বেশি। বিগত কয়েকদিনের ঘটনায় তারা এবং তাদের অভিভাবকরা আতঙ্কিত। তাই অধিকাংশরা ক্লাসে আসেনি। তবে যে কয়েকজন এসেছে তাদের নিয়ে আমরা আজ ক্লাস করেছি।
উল্লেখ, শুরুতে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিদাস পালকে অপসারণের দাবীতে শিক্ষার্থী অভিভাবকরা সম্মিলিত আন্দোলন করে। পরবর্তীতে আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। আন্দোলন পরবর্তীতে এডহক কমিটিতে গিয়ে দাঁড়ায়। একপক্ষের দাবী এডহক কমিটির সভাপতি ডা.আবুল কালাম আযাদকে করা হোক, অপরপক্ষ চাচ্ছে মাহাবুব মোর্শেদ কচিকে করা হোক। বিরোধ মিমাংসার আগেই প্রশাসনের সহযোগিতায় কৌশলে কমিটি নিয়ে আসেন মাহাবুব মোর্শেদ কচি। সেই কমিটিতে আওয়ামীলীগ নেতা খাজে আহমদকে দেখে রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই কমিটির পর থেকে একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। যার সর্বশেষ সংযোজন শিক্ষার্থীদের ক্লাস বর্জন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কমিটি দ্বন্দ্বে ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপডেট : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪