ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ বাজারে হেফাজতে ইসলাম উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দলটির কয়েক শতাধিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে আমেরিকান ও ইসরাঈলি পন্য বয়কটের আহবান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি মুফতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা আল হাবিব, পৌর সভাপতি মাও. মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক মাও. জুবায়ের আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, আমেরিকার মদদপুষ্ট দখলদার ইসরাঈলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষ মৃত্যুবরণ করেন ও দেড় লক্ষ মানুষ গুরুতর আহত হন।




















