ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় নৃশংস গ*ণহ*ত্যা প্রতিবাদে হাজীগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • 45

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ বাজারে হেফাজতে ইসলাম উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দলটির কয়েক শতাধিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে আমেরিকান ও ইসরাঈলি পন্য বয়কটের আহবান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি মুফতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা আল হাবিব, পৌর সভাপতি মাও. মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক মাও. জুবায়ের আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আমেরিকার মদদপুষ্ট দখলদার ইসরাঈলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষ মৃত্যুবরণ করেন ও দেড় লক্ষ মানুষ গুরুতর আহত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গাজায় নৃশংস গ*ণহ*ত্যা প্রতিবাদে হাজীগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫