ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন চাঁদপুরের মোঃ মাহবুব-উল-আলম

চাঁদপুর জেলার হাইমচরের কৃতি সন্তান মোঃ মাহবুব-উল-আলম বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তার পদোন্নতির বিষয়টি জানানো হয়।

মোঃ মাহবুব-উল-আলম বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রশাসনে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিয়াম ফাউন্ডেশন মহাপরিচালক ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। এরপর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।

ইতোপূর্বে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিসিএস একাডেমির পরিচালক, ফেনী জেলার আরডিসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পি.এস এবং কুমিল্লার দেবিদার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মোঃ মাহবুব-উল-আলম চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির হাইমচর শাখার অন্যতম উপদেষ্টা। তার কর্মজীবনের সাফল্যে চাঁদপুর ও হাইমচরবাসী আনন্দিত ও গর্বিত।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলমকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। “জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে” বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ায় হাইমচরসহ পুরো চাঁদপুরবাসী তার সাফল্যে গর্বিত। স্থানীয় জনপ্রতিনিধিরা তার কর্মজীবনের সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন চাঁদপুরের মোঃ মাহবুব-উল-আলম

আপডেট : ০৩:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫