মতলবে দক্ষিণে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’।
সোমবার (৫ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে মতলব উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবার।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আবর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মতলব দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেয়।
র্যালিটি মতলব শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কে এম ইসমাম বলেন,শিক্ষকেরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না; বরং একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, সঠিক নৈতিক শিক্ষায় ভিত্তি তৈরি করতে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাতে মুখ্য ভূমিকা পালন করেন।



















