ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 32

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে ফুল দিয়ে আব্দুল করিম বেপারীকে বরণ করে নেন। এ সময় প্রবীণ ও নবীন নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সংবর্ধনায় রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।
সংবর্ধনার জবাবে আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি নির্বাচিত হলে রাজারগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিনের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করবেন। একই সঙ্গে রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম, অপরাধ, দুর্নীতি ও লুটপাটমুক্ত একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
এ সময় সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিজয়ী হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরে আব্দুল করিম বেপারী বলেন, নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর ভালোবাসা ও সম্মান তার জন্য অত্যন্ত আনন্দের এবং স্মরণীয়। তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

আপডেট : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬