ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহষ্পতিবার (৮মে ২০২৫) বিকালে ভাটিয়ালপুর চৌরাস্তায় কয়েকশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর বাজারের চলতি বাংলা ১৪৩২ সালের টোল আদায়ের জন্য গত ১৩ এপ্রিল ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ইজারাদার আব্দুল মতিনকে অনুমতিপত্র প্রদান করেন। এই প্রথমবারের মতো উক্ত বাজারটি ইজারার আওতায় আসে। ইজারাদার তাদের নিয়মানুযায়ী টোল আদায় করতে গেলে জটলা বাঁধে। ওই বাজারের মাছ ব্যবসায়ী ও আড়ৎদারদের সাথে কয়েক দফা বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। গত সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে ইজারাদার তার লোকজন নিয়ে টোল আদায় করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে মাছ ক্রয়বিক্রয় বন্ধ হয়ে যায়। এই ঘটনায় প্রতিবাদে গত রোববার (৪ মে ২০২৫) বিকালে ভাটিয়ালপুর চৌরাস্তা মাছের আড়তের টোল আদায়কে অবৈধ দাবি করে তা বন্ধের দাবিতে ভাটিয়ালপুর মৎস্য মালিক সমিতির সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজির নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোকান মালিক, মাছের আড়ৎ, জেলে ও মৎস্য ব্যবাসায়ীরা। সেখানে তারা ইজারার নামে চাঁদাবাজী করছে বলে অভিযোগ করেন।
পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়াসহ ইজারাদার ও তার সহযোগিদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বৃহষ্পতিবার (৮মে ২০২৫) বিকালে ভাটিয়ালপুর চৌরাস্তায় কয়েকশত নারীপুুরুষ মানববন্ধন করে। মানববন্ধনে তারা দাবি করেন, বিগত ১৭ বছর যাতে আওয়ামী লীগের দোসররা এই ভাটিয়ালপুর চৌরাস্তা সরকারি টোল না দিয়ে উত্তোলিত অর্থ নিজেরা ভাগবাটোয়ারা করে খেয়েছে। ৫ আগস্টের পর তারা নব্য বিএনপি সেজে আবারো একই পথে হাঁটছে। পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়াসহ লোকজন ইজারাদারদের টোল আদায়ে সহযোগিতা করছে। কিন্তু তাদেরকে চাঁদাবাজ আখ্যায়িত করা দু:খজনক। আমরা সঠিক নিয়মে এই বাজার চলুক এবং ইজারার টোল আদায় বাস্তবায়ন হউক তা চাই। এসময় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুুদুল হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন শেখ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ওসমান শেখ, বিএনপি নেতা হানিফ, সুজন ভূঁইয়া, ছাত্রদল নেতা তানভীর প্রমুখ।#