নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা ২৩০২) বৃহত্তর শিমরাইল চিটাগাং রোড পরিচালনা উপ-কমিটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুরে বৃহত্তর শিমরাইল চিটাগাং রোড পরিচালনা উপ-কমিটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম মোহাম্মদ রাজিব।র
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল চিটাগাং রোড শাখার সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সম্রাট আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সিপন সরকার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুর ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম মুজিবুর রহমান, সদস্য হুমায়ুন কবির, আতাউর রহমান মোল্লা’সহ নেতৃবৃন্দ।
মোঃ রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘ সময় উচ্চশব্দ, ধূলিকণার মধ্যে কাজ করার কারণে নানা ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জটিলতা দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে শ্রবণশক্তি হারানো, মস্তিষ্কের অস্বাভাবিকতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগসহ একজন ব্যক্তি হারিয়ে ফেলে আচরণগত ভারসাম্য। কাজের অনুকূল পরিবেশ ও নিরাপদ না হলে মানসিক স্বাস্থ্য তথা সামগ্রিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে হ্রাস পায় উৎপাদনশীলতার হার এবং অর্থনৈতিক অগ্রগতি থাকে শ্লথ। শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।




















