চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২ কেজি গাঁজা ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীন হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ৯ মে ২০২৫ তারিখে বিকেল ৩টা ৪৫ মিনিটে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পরিচালিত হয়।
অভিযানে কবির হোসেন গাজী (৩০) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়ে আসছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















