ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ‘গ্রীণ এন্ড ক্লিন’ কর্মসূচির উদ্বোধন

oplus_1024

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে শুরু হলো ‘গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি। শহরজুড়ে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও নগর উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহম্মদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জ এক সময় সবুজে ঘেরা ছিল, আমরা নিজেরাই তা নষ্ট করেছি। এখন আমাদের দায়িত্ব শহরকে নতুন করে গড়ে তোলা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাইনুদ্দিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং এনজিও কর্মীরা।

এদিন শহরের ১৪টি স্থানে একযোগে রোপণ করা হয় প্রায় ১০ হাজার গাছ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছগুলোর পরিচর্যার জন্য নির্ধারিত থাকবে আলাদা টিম। এর পাশাপাশি উদ্বোধন করা হয় পানাম নগরের সিটি স্ট্রাকচার, সার্কিট হাউসে নতুন পানির ফোয়ারা, এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সংস্কার কাজ।

অনুষ্ঠানের এক পর্যায়ে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা প্রশাসক বলেন, “এ কর্মসূচি শুধুমাত্র আজকের একটি আয়োজন নয়—এটা দীর্ঘমেয়াদি একটি উদ্যোগ। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
প্রসঙ্গত, জেলা প্রশাসনের পরিকল্পনায় আগামী এক বছরে নারায়ণগঞ্জে আরও ৫০ হাজার বৃক্ষ রোপণ, সৌন্দর্য বর্ধন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্য রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

নারায়ণগঞ্জে ‘গ্রীণ এন্ড ক্লিন’ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৬:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫