ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য হু মকি: বাসদ

সন্ত্রাস দমন আইনের আওতায় নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির মতে, এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বিভাজন ও দমন-পীড়নের সংস্কৃতি আরও গভীর করতে পারে এবং ফলস্বরূপ, স্বৈরাচারী চরিত্রের জন্য পরিচিত আওয়ামী লীগের প্রতি মানুষের মধ্যে এক ধরনের সহানুভূতির আবহ সৃষ্টি হতে পারে।
রোববার (১১ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, “গণতন্ত্রে রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন। এটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।”
বজলুর রশীদ আরও বলেন, “স্বৈরতান্ত্রিক চর্চা জনগণের ক্ষোভ জন্ম দিতে পারে, কিন্তু এমন সিদ্ধান্ত সেই স্বৈরতন্ত্রের শিকারদের প্রতি অযাচিত সহানুভূতি তৈরি করতে পারে, যা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর।”
তিনি সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য হু মকি: বাসদ

আপডেট : ০৭:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫