ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ মে) রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিমের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও অংশ নেয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ স্বপন হোসেন (২৫)। তিনি টোরাগড় গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়:

নগদ টাকা ৭,২৫০ টাকা

ইয়াবা ১৯ পিস

গাঁজা ১ কেজি

ফেনসিডিল ১ বোতল

গাঁজার পুরিখা ৭ পিস

পরে তাকে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযান মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ, এবং এরকম অভিযান আরও চালানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

হাজীগঞ্জে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫