ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংগীত অবমাননায় হাজীগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের প্রতিবাদ

শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে ‘অবমাননা হিসেবে আখ্যা দিয়ে এবং এর প্রতিবাদ জানিয়ে হাজীগঞ্জে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন, ছাত্রদলের নেতা-কর্মীরা। উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ শেখ সিটি শপিং সেন্টারের সামনে জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন তারা।

এরপর প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। মিছিলটি সমাবেশস্থল থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মো. আবু ইউছুফের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার রাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে যখন খবর আসে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তখন আন্দোলনকারীরা উল্লাসে মেতে ওঠেন। আন্দোলনের বিজয় ঘোষণার প্রাক্কালে জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় সংগীত গাইতে শুরু করলে কিছু যুবক চিৎকার করে বলতে থাকে ‘জাতীয় সংগীত হবে না’।

এসময় গান থামাতে ব্যর্থ হয়ে তারা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত ‘অবমাননার’ অভিযোগ আনা হয় এবং এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় জাতীয় সংগীত পরিবেশন সহ প্রতিবাদ সরূপ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয় সংগীত অবমাননায় হাজীগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের প্রতিবাদ

আপডেট : ০৭:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫