ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরস্তিতে বিভিন্ন ইউনিয়নে চলমান গ্রামীণ অবকাঠাম উন্নয়ন মূলক কাজের পরিদর্শনে ইউএনও নিগার সুলতানা

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ও সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) নিগার সুলতানা।

গতকাল দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রমে ইউএনও বিভিন্ন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা কেন্দ্র, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

তিনি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজের গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

ইউএনও নিগার সুলতানা বলেন, “সরকার জনগণের কল্যাণে গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই প্রত্যেক প্রকল্প যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন হয়, সেটি নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ট্যাগ অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয়রা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের জন্য ইউএনওকে ধন্যবাদ জানান এবং সব সময় এভাবে উন্নয়নমূলক কাজের পরিদর্শন ও তদারকি করলে কাজের গুণগতমান ঠিক হবে বলে প্রত্যাশা করেন।

শাহরাস্তির দুই গুরুত্বপূর্ণ ইউনিয়নে এ ধরনের তদারকি প্রশাসনের আন্তরিকতা ও জবাবদিহিতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

শাহরস্তিতে বিভিন্ন ইউনিয়নে চলমান গ্রামীণ অবকাঠাম উন্নয়ন মূলক কাজের পরিদর্শনে ইউএনও নিগার সুলতানা

আপডেট : ১১:১৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫