ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তৌফিক মৃধা (৪০) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) ভোর ২টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলমান মাদক ও অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃত তৌফিক মৃধার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, দুটি গাঁজা মাপার মেশিন এবং নগদ ১,৪৬০ টাকা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫